দীর্ঘ সময় পর একসঙ্গে দেব-শুভশ্রীজুটি। তাদের সিনেমা ‘ধূমকেতু’ মুক্তি পেয়েছে দীর্ঘ সময় পর। বিষয়টিকে কীভাবে দেখছেন রুক্মিণী, বিশেষ সাক্ষাৎকারে অভিনেত্রীকে এ প্রশ্ন করা হয়। তিনি বলেন, আমার অনুভূতি মোটেও খারাপ নয়। ২০২৫ সালে দাঁড়িয়ে এমন দৃষ্টিকোণ আসলেই হতাশাজনক। কারণ এ পেশায় আমরা সবাই প্রফেশনাল। পেশাগত কাজে যদি এমন দৃষ্টিভঙ্গি তৈরি হয় তাহলে আমরা অনেক পিছিয়ে আছি, মনে করছি। তবে শারীরিকভাবে কিছুটা অসুস্থ এই অভিনেত্রী।
অনেক দিন হল ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির কাজ শেষ করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তার পর আর কোনও নতুন ছবির ঘোষণা দেননি। এরই মাঝে অসুস্থ হয়ে পড়লেন নায়িকা।
চোখে, মুখে ক্লান্তির ছাপ। শরীর ভাল নেই অভিনেত্রী রুক্মিণী মৈত্রের। কখনও পায়ে চোট, কখনও আবার কাজের ব্যস্ততায় অনিয়ম হওয়ায় খুবই ভুগতে হয়েছে। কয়েক মাস আগে অসুস্থতার জন্য হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাকে। আবারও অসুস্থ হয়ে পড়েছেন নায়িকা। কখনও বৃষ্টি, কখনও গরমে ইদানীং অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। রুক্মিণীরও একই অবস্থা। ১০২ জ্বর।
দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুরনো ছবি ‘ধূমকেতু’র মুক্তির সময় থেকে রুক্মিণীকে আলোচনা বেড়েছে। দর্শকের একাংশের দাবি, দেব-শুভশ্রী জুটি আবার কাছাকাছি আসায় বিরক্ত নায়কের বিশেষ বান্ধবী। যদিও এ সব আলোচনাকে থামিয়ে দিয়েছেন তারা নিজে।

One Reply to “চোখে মুখে ক্লান্তি, মুম্বই থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়লেন রুক্মিণী”
Comments are closed.