মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন এর পানিঘাটা গ্রামে আপন দুই ভাই এর মরদেহ উদ্ধার করেছে মহম্মদপুর পুলিশ।
রবিবার (৩১ ডিসেম্বর) সকালে পানিঘাটা গ্রামের ধুলচান্দের মাঠে তাদের গলাকাটা মরদেহ স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়।
নিহত সবুজ মোল্লা ও হৃদয় মোল্লা মহম্মদপুরের মঞ্জুর মোল্লার ছেলে।
মাগুরা জেলার সহকারী পুলিশ মোস্তাফিজুর রহমান জানান,
গতকাল রাত থেকে দুই ভাই নিখোঁজ ছিল। পরিবারের লোকজন তাদের বিভিন্ন জায়গাতে খুঁজতে থাকে।
রবিবার সকালে স্থানীয়রা পুলিশকে জানান,
পানিঘাটি গ্রামে নিখোঁজ দুই ভাই এর গলাকাটা মরদেহ পাওয়া গেছে। নিহতরা নিরীহ প্রকৃতির মানুষ ছিল বলে জানা গেছে।
ফাহিম হোসেন নামে একজন জানান, নিহত সবুজ মোল্লা কৃষিকাজ করতেন। তার ছোট ভাই হৃদয় মোল্লা একটি বিদ্যালয়ে দশম শ্রেনীর ছাত্র ছিল।
তাদের কারো সাথে কোন ঝামেলা ছিল না বলে জানি। কিভাবে কী হলো তাই বুঝতে পারছিনা।
মরদেহ দুটি মাগুরা সদর হাসপাতালের মর্গে নেয়ার প্রস্তুতি চলছে। হত্যার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন :
- প্রেমিকার গলা কেটে ৬ দিন নিজের বাথরুমে রাখে প্রেমিক
- দেলুটি ইউনিয়নে আইন শৃঙ্খলা ও ভোটার উদ্বুদ্ধকরন মতবিনিময় সভা
- মাটিরাঙার তাইন্দংয়ে নৌকার পথসভায় হাজারো মানুষের ঢল
- বিএনপি খুনিদের আর জামায়াত হচ্ছে যুদ্ধাপরাধীদের দল: প্রধানমন্ত্রী
- মোড়লরা অন্যায় করলে ম্যানেজ করার ক্ষমতা আছে: পররাষ্ট্রমন্ত্রী
- নরসিংদীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা
- দা মরিচের গুঁড়ো নিয়ে কেন্দ্রে যাওয়ার আহবান: ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
- খুবই কঠিন সময় অতিক্রম করছি: ওবায়দুল কাদের
- গরু বাঁধাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
- শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর কেউ করেনি আ.লীগ ছাড়া: ওবায়দুল কাদের
- হুমকি আর ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যাবে না : রিজভী
- গাইবান্ধায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সনদপত্র পেলো ৪৩ সাংবাদিক
- কুপিয়ে হাত বিচ্ছিন্নের পর মৃত্যু নিশ্চিত করতে বুকে গুলি

Comments are closed.