দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করলো মাছ ব্যবসায়ীকে

টাঙ্গাইলে  মাছ ব্যবসায়ী আলী আকবর বাপ্পীকে  (৩৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।

সোমবার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে শহরের দিঘুলীয়া সেতুর পাশে তাকে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা ।

নিহত আলী আকবর বাপ্পী (৩৩) সদর উপজেলার পাড় দিঘুলীয়া এলাকার দেলবর বেপারির ছেলে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. আতিকুর রহমান বিষয়টি জানিয়ে বলেন,

‘রাতে টাঙ্গাইল সদর থানা পু‌লিশ বাপ্পীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

আরও পড়ুন :

Share this news as a Photo Card