নওগাঁয় ধানবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

নওগাঁর বদলগাছীতে ধানবোঝাই ট্রলির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার গাবনা-মাতাজীহাট রোডে ছোটকাবলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ট্রলি চালকের নাম আপেল মাহমুদ (২৫)। তিনি নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর এলাকার কিয়ামত হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন,

‘আপেল মাহমুদ সদর উপজেলার কীর্তিপুর বাজার থেকে ধানবোঝাই ট্রলি নিয়ে মহাদেবপুর উপজেলার মাতাজী হাটের দিকে যাচ্ছিলেন।

এ সময় ঘটনাস্থলে পৌঁছালে ধানবোঝাই ট্রলির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পরে যায়। এতে ওই ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলে চালক নিহত হয় ‘

ওসি আরও বলেন,

‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আরও পড়ুন :