দীর্ঘদিনের জল্পনা কল্পনা অপশান গঠিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের মিমাংসার পর রূপ নিল বন্ধুত্বে বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে, ব্রাহ্মণবাড়ীয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন টিয়ারা গ্রামের দুপক্ষের দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের মিমাংসা , স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি রিপন মুন্সীর আহবানে ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গগণের উপস্থিথিতে মনোমুগ্ধকর, মনোরম পরিবেশে,দীর্ঘদিনের দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের মিমাংসায় ও ভবিষ্যতে যেনো সংঘর্ষ না ঘটে সেই লক্ষে, আজ বিকেলে কাইতলা উওর ইউনিয়ন পরিষদ ভবনে দুপক্ষের সংঘর্ষের মিমাংসার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত রক্তক্ষয়ী সংঘর্ষের মিমাংসায় আলোচনা সভায় নবীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল করিমের সভাপতিত্বে ও স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি রিপন মুন্সী’র উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ম আহবায়ক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদস্য কেএম মামুনুর রশিদ,
কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র উপদেষ্টা মোঃ সাইফুল হক, শিবপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এস এম রৌফ, বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর , কাইতলা উপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, বিদ্যাকুট ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলী আহমেদ,
কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, শিবপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি কে এম রোকন উদ্দিন, নাটঘর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, শিবপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সহ- এলাকার মান্যবর ব্যাক্তিবর্গগণ ।
উক্ত আলোচনা শেষে উভয় দুটি গ্রুপের সকলের মতামতের ভিত্তিতে সকলের সামনে হোসেন চেয়ারম্যান ও আতিকুল ইসলাম শিশুমিয়া, একে অপরকে মিষ্টিমুখ করানু হয়, এবং সকলের সামনে ওয়াদা বদ্ধ হন আজকের পর থেকে আমরা কেউ আর গ্রুপিং বা দলাদলি, মারামারি, হানাহানি করব না,আমরা সকলেই মিলেমিশে একসাথে থাকবো।
আবু হাসান আপন / এনএএন টিভি
