নরসিংদীতে ৩১ দফার কর্মসুচির অংশ হিসেবে বিএনপির নতুন সদস্য সংগ্রহ করার লক্ষ্যে আগামীকাল বুধবার নরসিংদীর মধাবদীর হ্যারিটাস পার্কে সকাল ১০টায় কেন্দ্রীয় বিএনপির সি: যুগ্ম মহাসচিব এড.রুহুল কবির রেজবির শুভ আগমনে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নরসিংদীর মধাবদীর হ্যারিটাস পার্কে এ সভায় নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদুৎ এর সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী ও সহসভাপতি হারুন অর রশিদ,জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি ও সহসভাপতি আকবর হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুইয়া রুহেল ও সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: মনিরুল হক জাবেদ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু,ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ,জেলা বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আক্তার হোসেন খাবির, জেলা বিএনপির সহ কোষাধক্ষ্য বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া ও সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম আপেল, জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম সোহেল, জেলা বিএনপির সদস্য মাহফুজুল ইসলাম,রায়পুরা উপজেলা বিএনপি নেতা শহীদ উল্লাহ (জাপানী শহীদ),জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো: বিল্লাল হোসেন প্রমুখ।
বশির আহম্মদ মোল্লা / এনএএন টিভি
