নরসিংদীর রায়পুরায় সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণে অসামান্য ভূমিকা পালনকারীবৃন্দকে এলাকাবাসীর পক্ষ থেকে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন, নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সিনিয়র সচিব মো: ওয়াহিদ হোসেন, এয়ার ভাইস মার্শাল মো: খালেদ হোসেনকে বিশাল গন সংবর্ধনা প্রদান করা হয়। বিগত আওয়ামী সরকারের আমলে রাজু এমপির নির্দেশে এ বিদ্যায়লকে সরকারী করন থেকে বাদ দিয়ে অন্য একটি বিদ্যালয়কে সরকার করন করা হয়। নরসিংদীর রায়পুরা উপজেলার মধ্যে ঐতিহ্যবাহি এ বিদ্যাপিট। এ প্রতিষ্ঠানের উপজেলা জুড়ে অনেক খ্যাতি সুনাম রয়েছে। সারাদেশে এ বিদ্যালয়ের এমপি,সচিব সহ বিভিন্ন দপ্তরে উর্দ্বতন কর্মকর্তাগন বড় বড় দায়িত্ব পালন করছেন। এরই ধারা বাহিকতায় পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন, নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সিনিয়র সচিব মো: ওয়াহিদ হোসেন, এয়ার ভাইস মার্শাল মো: খালিদ হোসেন এর প্রচেষ্টায় এ বিদ্যালয়টি সরকারী করন ও রায়পুরাচর নতুন থানা বাস্তবায়ন,শ্রীরামপুর থেকে রেলষ্টশন পযর্ন্ত পায়ে হাটা রাস্তা নির্মান,বিদ্যালয়ের নতুন ভবন এর ভিত্তিপ্রস্থও স্থাপন করা হয়। এলাকাবাসীর জন্য এই মহৎ উদ্যোগ গ্রহন করায় অনুষ্ঠানে বক্তারা তাদের রায়পুরাবাসীর পক্ষ থেকে সংবর্ধীত অতিথিগনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সংবর্ধীত অতিথিগনকে স্বাগত জানিয়ে সম্মানীত করতে বিদ্যালয়ের শির্ক্ষাথীরা মনের মাধুরী স্থান দিয়ে অন্যরকম মানপত্র পাঠ করা হয়। ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে বিদ্যলয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্ধরা বিশাল সংবর্ধনার সংবর্ধীত অতিথিগনকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে সম্মানীত করে তাদেরকে উষ্ণ বিশাল গণসংবর্ধনা প্রদান করা হয়। তাদেরকে বিশাল গনসংবর্ধনা প্রদান করে এলাকাবাসী আনন্দ উল্লাস করে অন্যরকম আত্নতৃপ্তি লাভ করেন । পাশাপাশি বিএনপির মনোনীত নরসিংদী-৫ (রায়পুরা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে দলের অসংখ্য বিএনপির নেতাকর্মী ফুল দিয়ে বরণ করতে বিরাট সমাগম ঘটে অনুষ্ঠানে ।

আগামী দিনে তার নেতৃত্বে রায়পুরায় বিভিন্ন সমস্যা সমাধান করা হবে। এলাকাবাসী দাবী করা হয়। আজ ১৫ ফেব্রুয়ারী সকালে নরসিংদীর রায়পুরায় সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ল মাঠ প্রাঙ্গনে রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানার সভাপতিত্বে ও উক্ত বিদ্যালয় সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন অব (এক্সসাস) এর সাধারন সম্পাদক,অতিরিক্ত পুলিশ সুপার মো: সোলেমান মিয়ার সঞ্চলনায় বিশাল গনসংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন এনডিসি সকলের উদ্দেশ্যে ভিডিও বার্তাও মাধ্যমে বক্তব্য রাখেন। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি অবস্থায় সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৫(রায়পুরা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল,সংবর্ধিত অতিথি বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানী গবেষণা কাউন্সিল (বিপিইআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) এনডিসি মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল (অব.) বিইউপি, এনডিইউ ও সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন অব (এক্সসাস) সভাপতি এনডিসি মোঃ খালিদ হোসেন,সরকারী মাধ্যমিক বিদ্যালয় সমুহের প্রকল্প পরিচালক এ এস এম এমদাদুল কবীর, নরসিংদী সহকারী পুলিশ সুপার সার্কেল বাইজিদ বিন মনসুর, রায়পুরা থানা অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান । এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহসিন হোসাইন বিদুৎ,রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া ও সাধারন সম্পাদক আব্দুর রহমান খোকন, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো: নাসির উদ্দিন,রায়পুরা সরকারী কলেজ অধ্যক্ষ সন্দ্যা বালা,রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পলাশ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আহবায়ক ফজলুর রহমান ও যুগ্ম আহবায়ক ডা: নজরুল ইসলাম, রায়পুরা সরকারী কলেজ সাবেক ভিপি মতিউর রহমান মতি ও সাবেক জিএস আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সহসভাপতি মোকলেছুর রহমান মুক্তার ও সহসভাপতি ফিরোজ আল মামুন, জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজুল হক ভুইয়া মোহন,উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি আমজাদ হোসেন ভুইয়া আলতাফ ও সাবেক সভাপতি পীরজাদা জাকির হোসেন ভুইয়া, রায়পুরা প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী ফরিদ উদ্দিন,দুর্বার সমাজ কল্যান সংস্থার সভাপতি আরমান হোসেন স্বপন, উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক,উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খালিদ হোসেন নাহিদ মোল্লা, উপজেলা যুবদল আহবায়ক হুমায়ন কবির ও যুগ্ম আহবায়ক আলকাছ উদ্দিন ভুইয়া,উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব ইয়াকুব আলী, রায়পুরা পৌর যুবদল সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব ময়নুল ইসলাম সরকার,উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ, রায়পুরা পৌর মহিলা দলের সভাপতি আসমা আক্তার,জিয়া মঞ্চ উপজেলা শাখার সাধারন সম্পাদক দ্বীন ইসলাম, রায়পুরা সরকারী কলেজ ছাত্রদল সভাপতি আমির হোসেন আমু, সহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা ।
