নরসিংদীর রায়পুরায় বিভিন্ন সারদীয় দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন কালে নগদ অর্থবিতরন করেন রফিকুল আমিন ভুইয়া

নরসিংদীর রায়পুরা উপজেলা ও পৌরসভার বিভিন্ন সারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন কালে নগদ অর্থবিতরন করেন প্রবীন রাজনীতিবিদ সাবেকমন্ত্রী ও হুইপ প্রয়াত মাইন উদ্দিন ভুইয়ার ছেলে নরসিংদী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য রফিকুল আমিন ভুইয়া রুহেল । গতকাল রাতে নরসিংদীর রায়পুরা উপজেলা ও পৌরসভায় বিএনপির কয়েক শতাধিক সাথে নিয়ে বিভিন্ন সারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন কালে নগদ অর্থবিতরন করেন নরসিংদী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য রফিকুল আমিন ভুইয়া রুহেল।এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি,রায়পুরা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড.নজরুল ইসলাম, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাসুদ ভুইয়া, উপজেলা বিএনপি নেতা এনামুল হক নয়ন ও বিএনপি নেতা এরশাদ গাজী, রায়পুরা পৌরসভা বিএনপি নেতা বকুল মিয়া,নরসিংদী জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল সেন্টু,উপজেলা যুবদলের সি: যুগ্ম আহবায়ক খালিদ হোসেন (নাহিদ মোল্লা), যুবদলের নেতা মনির হোসেন মৃধা, পৌরসভা যুবদল সি:যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী,উপজেলা মহিলা দলের সভানেত্রী আফরিনা আসাদ,পৌরসভা যুবদলের সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ উপজেলা ও পৌরসভা বিএনপির সকল অংগসংগঠনের নেতৃবৃন্দ।

রফিকুল আমিন ভুইয়া রুহেল বলেন,বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা রাষ্টপ্রতি শহীদ জিয়াউর রহমান সকল ধর্মের বিশ্বাসী ছিলেন, সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করে গনতন্ত্র প্রতিষ্টা করে ছিলেন। ৩বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সকল ধর্মের মানুষের সাথে নিয়ে দেশ পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এ সরকার ক্ষমতায় এসে বিএনপি সহ শহীদ জিয়া পরিবারের জনপ্রিয়তা দেখে বি এন পির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে মানহানি নষ্ট করতে হয়রানীমুলক মামলা দিয়েছে। তাদের জনপ্রিয়তা দেশের মানুষের কাছে দিন দিন বেড়ে চলছে। এ সরকার পুলিশ ও গোন্ডা বাহিনী দিয়ে মামলা হামলা করেও কোন কাজে আসে না, দিন দিন জনগনের কাছে বিএনপির আস্তা ভালবাসা আরো বেড়ে গেছে। নিশিরাতের বিনা ভোটের সরকার তাদের ক্ষমতা পাকা পুক্ত করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবার সহ বিএনপির নেতা কর্মীদের হয়রানী করছেন। এ সরকারের আমলে আওয়ামীলীগের লোক ছাড়া সকল ধর্মের মানুষ নাগরিক অধিকার থেকে বঞ্চিত। এ দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেতে এ সরকারকে আন্দোলনের মাধ্যমে বিদায় করবে, বিদায় ছাড়া অন্য কোন রাস্তা নাই। বিএনপির নেতৃত্বে সরকার পতন আন্দোলনের রূপরেখার পাশাপাশি, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জোরালো করতে নরসিংদীর রায়পুরা সহ সারাদেশের বিএনপির নেতা কর্মীরা ঐক্যবন্ধভাবে আন্দোলনের মাধ্যমে বাকশালী সরকারকে বিদায় করে জনগনের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। এ সরকারকে বিদায় না করে বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। এ সরকারের সব ধরনের হামলা মামলা উপেক্ষা করে তারেক রহমানের নির্দেশে খাইরুল কবির খোকন ও জননেতা মঞ্জুর এলাহীর নেতৃত্বে জিয়া লড়াকো সৈনিক হিসেবে আমরা রাজপথে থেকে মামলাবাজ সরকারকে বিদায় করে, জনগনের সরকার নির্বাচিত করবো।
তিনি আরো বলেন,আমার বাবা প্রবীন রাজনীতিবিদ সাবেকমন্ত্রী ও হুইপ প্রয়াত মাইন উদ্দিন ভুইয়া সব ধর্মের মানুষের অধিকার বাস্তবায়ন করতে কঠিন ভুমিকা রেখেছিলেন। বিগত দিনে আমার বাবা সকল ধর্মের মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে অন্য রকম দৃষ্টান্ত স্থাপন করে ছিলেন। তার সন্তানরাও বাবার সকল ভাল কাজের ধারা বাহিকতা বজায় রাখতে কাজ করতে এলাকাবাসীর পাশে ছিলেন, আগামী দিনে জনগনের পাশে থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা করে যাবে ইনশাল্লাহ।

Share this news as a Photo Card