নাটোরে খাল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামের খাল থেকে লিয়াকত সরকার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) সকালে উপজেলার নগর ইউনিয়নের মনপিরীত এলাকায় খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত লিয়াকত সরকার উপজেলার দোগাছি গ্রামের মৃত চয়েন উদ্দিন সরকারের ছেলে।

ঘটনার তথ্য নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সিদ্দিক জানান,

‘সকালে স্থানীয়রা মনপিরীত এলাকার একটি খালের স্লুইস গেটের ধারে লিয়াকতের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে নাটোর মর্গে পাঠায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যার কারণ জানানো সম্ভব হবে।’

আরও পড়ুন :

এনএএন টিভি