নাটোরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২

নাটোরে বড়াইগ্রাম উপজেলায় এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

শনিবার(৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে নাটোর বনপাড়া মহাসড়কের কারবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বারইপাড়া এলাকার মৃত এলাহীর ছেলে শাহীন হোসেন(২৮)

এবং একই জেলা এবং উপজেলার অচিন্তপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে জসিম উদ্দিন(২২)।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান,

আজ সকালে বালুভর্তি একটি ট্রাক নিয়ে শাহীন বনপাড়ার দিকে যাচ্ছিলেন।

ট্রাকটি নাটোরে বড়াইগ্রামের আহম্মেদপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে বালুভর্তি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তাৎক্ষণিক ট্রাকটির চালক ও তার সহকারীর মৃত্যু হয়।

খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে দুটি লাশ উদ্ধার করে।

সেই সাথে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালককেও ট্রাকসহ আটক করে ফাঁড়িতে নিয়ে আসেন।

নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পরে আইনী কর্মকাণ্ড সম্পন্ন করার পরে মরদেহ হস্তান্তর করা হবে।

মাসুদ রানা আরও জানান,

দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে চালকের বেপরোয়া গতি এবং ঘুমন্ত থাকার বিষয়টি উঠে এসেছে। তবে, এ বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন :

 

এনএএন টিভি

Share this news as a Photo Card