টাঙ্গাইলে ভোটকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
নাশকতা করতে ওই ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের।
শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় টাঙ্গাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগার ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ঘরের একটি দরজা পুরোপুরি ও অপরটির দরজা আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বিদ্যালয়ের নাইট গার্ড অগ্নিসংযোগের খবর দিলে বিদ্যালয়ে এসে দেখতে পান বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দুইটি দরজায় অগ্নিসংযোগে করা হয়েছে।
টাঙ্গাইলে কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আনাম জানান, স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে কারা অগ্নিসংযোগ করেছে তা এখনো জানা যায়নি।
আরও পড়ুন :
- ভোটকেন্দ্র ভেবে স্কুলে আগুন
- হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল
- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা ও ঈগলের লড়াই
- নির্বাচনে অনিয়ম ঠেকাতে অভিযোগ দেওয়া যাবে ৯৯৯-এ
- চুয়াডাঙ্গায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির দুই প্রার্থী
- গাইবান্ধায় বাস ও বিজিবি টহল পিকআপের সংঘর্ষে আহত ৮
- প্রশংসাপত্র পেলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া
- চুয়াডাঙ্গা ১ আসনের স্বতন্ত্র প্রার্থী দিলীপের জনসভা জনসমুদ্রে পরিনত
- চুয়াডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- মোড়লরা অন্যায় করলে ম্যানেজ করার ক্ষমতা আছে: পররাষ্ট্রমন্ত্রী
- প্রধানমন্ত্রী জনসভায় দুগ্রুপের সংঘর্ষে কৃষক লীগ নেতা নিহত, আহত ২৫
- বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যুর জেরে গাড়িতে আগুন, ওসিসহ আহত ৩

Comments are closed.