নাটোরে ডিজে পার্টিতে যাওয়ায় ৫৭ কিশোর আটক, ১২ জনের বিরুদ্ধে মামলা

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকা থেকে ৫৭ জন কিশোরকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১ আগস্ট) সকালে বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রাম থেকে মিনি ট্রাকে করে তারা বিলশা এলাকায় ডিজে পার্টি করতে যাচ্ছিল বলে জানা গেছে।

ধানাইদহ এলাকা থেকে একদল কিশোর মিনি ট্রাকে করে হৈ-হুল্লোড় করতে করতে বিলশা এলাকায় নৌকাভিত্তিক ডিজে পার্টির উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে খুবজিপুর এলাকায় সেনাবাহিনীর টহল টিম তাদের গতিরোধ করে এবং সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তল্লাশি চালায়।

তল্লাশির সময় ১২ জন কিশোরের কাছ থেকে ৪ লিটার বাংলা মদ, এক লিটার ভদকা, ৩০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের উপকরণ এবং ৪০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। পরে আটককৃত সবাইকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

 

মোঃ মোতালেব হোসেন / এনএএন টিভি

Share this news as a Photo Card