‎কক্সবাজার জেলায় প্রথম স্থান অর্জন কারি শিক্ষার্থী মোছাম্মৎ জয়া খাতুন,মানব সেবায় নিয়োজিত রাখতে হতে চাই  ডাক্তার। 

‎কৃতী এই শিক্ষার্থী চকরিয়া সরকারি বালিকা ‎বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।কক্সবাজারে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫সহ সর্বোচ্চ ১২৬৩ নম্বর পেয়েপরীক্ষায় সব বিষয়ে এ প্লাস পেয়ে মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৩ নম্বর অর্জন করে উপজেলায় এবং জেলায় শীর্ষ অবস্থানে উঠে আসেন জয়া। শুধু তাই নয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মেধাবী ২০ শিক্ষার্থীর মধ্যে জয়া ১৫তম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
‎
‎নিজের অনুভূতি প্রকাশ করে জয়া খাতুন বলেন, “আমার এই ফলাফলের পেছনে আমার শিক্ষকদের আন্তরিকতা এবং বাবা-মায়ের অকৃত্রিম সহযোগিতা রয়েছে। তাঁদের কারণেই আমি আজকের এই অর্জনে পৌঁছাতে পেরেছি। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আরও সামনে এগিয়ে যেতে চাই। আমার স্বপ্ন, আমি একজন ভালো চিকিৎসক হবো—যাতে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি।”
‎জানা গেছে, ক্ষুদ্র ব্যবসায়ী মো. হাসানুর রহমান ও শাহিনা বেগম দম্পতির তিন কন্যার মধ্যে জয়া বড়। অল্প পুঁজির ব্যবসা করে হাসানুর রহমান সংসার চালানোসহ তিন মেয়ের লেখাপড়ার খরচ বহন করে আসছেন। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি দত্তবাড়ি এলাকায় হলেও তিনি দীর্ঘ ২০ বছর ধরে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোসাইটি পাড়ায় নানার বাড়ির পাশে স্থায়ীভাবে বসবাস করছেন।
‎
‎জয়ার বাবা বলেন, “পরিবার চালাতে অনেক কষ্ট করতে হয়। তবে মেয়েরা যাতে লেখাপড়ায় এগিয়ে যেতে পারে, সেজন্য আমি সব সময় চেষ্টা করেছি। জয়ার এই সাফল্যে আমরা গর্বিত। বিদ্যালয়ের শিক্ষকরাও তাকে অনেক সহযোগিতা করেছেন।”জয়ার ইচ্ছে মতো তাঁকে আমরা ডাক্তার বানাতে চাই, সেজন্য সকলের দোয়া কামনা করেছেন

 

রিয়াদ উদ্দিন / এনএএন টিভি

Share this news as a Photo Card