নারায়ণগঞ্জে রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ আলমগীর হোসেন (৩৩) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জে বিকাল ৪টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
দগ্ধ অবস্থায় সাতজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
তাদের মধ্যে শংকর (৪০) নামে একজনের মৃত্যু হয় ওই দিনই।
এ ছাড়া মো. ইলিয়াস (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয় বৃহস্পতিবার (৪ মে) রাতে।
শুক্রবার সকালে নিয়ন (২০) নামে আরও একজনের মৃত্যু হয়।
বিস্ফোরণের এ ঘটনায় চিকিৎসাধীন আরও তিনজন।
তারা হলেন— মো. রাব্বি (৩৫), মো. ইব্রাহিম (৩৫), মো. জুয়েল (৩৫)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন,
আজ দুপুরে আলমগীর হোসেন নামে আরও এক যুবক চিকিৎসাধীন মারা গেছে।
এর আগে এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন :
- শিবগঞ্জে ৭ সন্তান থাকা সত্ত্বেও ঠাঁই হলো না বৃদ্ধ বাবা-মার
- কোলবালিশ নিয়ে ঘুমালে ক্ষতির চেয়ে লাভ বেশি
- সংগীতের জাদুতে সেরে যেতে পারে কঠিন রোগ ও!
- কমনওয়েলথ সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- শীতলক্ষ্যায় নিখোঁজ দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
- বিকেলে কমনওয়েলথ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী
- ‘জাহাঙ্গীর আলমকে শাস্তি পেতেই হবে’

Comments are closed.