নারায়ণগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ বন্দর থানার মাদক মামলায় মো. মনির হোসেন (৫০) নামে একজনের যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালত এম এ সাঈদ এ রায় ঘোষণা করেছেন। তবে রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিল। দণ্ডপ্রাপ্ত মো. মনির হোসেন বন্দরের হরিপুর এলাকার আ. করিম মাতব্বরের ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, বন্দর থানার একটি মাদক মামলায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১০ সালের ৩০ মার্চ মনির হোসেনের বাড়ি থেকে প্রায় ৬ লক্ষ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হলে সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।

এনএএন টিভি  

Share this news as a Photo Card