নারায়ণগঞ্জে ২৭ কেজি গাঁজাসহ ১ আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ২৭ কেজি গাঁজাসহ একজন আটক

নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল সাকিনস্থ তাতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অভিযান চালিয়ে ২৭(সাতাশ) কেজি গাঁজাসহ মোঃ দুলাল পেদা (৪০), পিতা মৃত বাচ্চু মিয়া, মাতা মৃত রাবেয়া বেগম, সাং কুতুবপুর, থানা ডামুড্ডা জেলা শরীয়তপুর’কে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার (১৬ ই মে) এই অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম

 

এনএএন টিভি