নিউইয়র্কে সন্ত্রাসী আওয়ামী লীগের হামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ কয়েকজন রাজনীতিবিদ আহত হওয়ার ঘটনার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলা শাখা ও এর অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার সাবেক সদস্য সচিব আলিফ সিদ্দিক প্রান্তর, যুগ্ম আহ্বায়ক রইসুল ইসলাম আল্মান এবং যুগ্ম আহ্বায়ক বোরহান আহমেদ।
সমাবেশে বক্তারা নিউইয়র্কে আখতার হোসেনের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে সরকারের গাফিলতির জবাবদিহিতা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিও জানান তারা।
