জামালপুরের মেলান্দহে রৌমারি বিলে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর মেহেদী ফুয়াদ হাসান সৌহাদ্যের মরদেহ ২০ ঘন্টা পরে উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে রৌমারি বিলে নিখোঁজ কিশোর সৌহার্দ্যের মরদেহ ভেসে উঠলে তাকে মৃত অবস্থায় ২০ ঘন্টা পরে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
সৌহার্দ্য জামালপুর শহরের জিগাতলা এলাকার শাহজাহান সিরাজের ছোট ছেলে। সে চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বন্ধুদের সাথে বিলের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সৌহার্দ্য।
পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। রাত হয়ে যাওয়ায় আজ সকাল থেকে আবার শুরু হয় উদ্ধার অভিযান।
একপর্যায়ে তার মরদেহ ভেসে থাকতে দেখেন গণমাধ্যম কর্মীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন :
- বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের লাঠিচার্জের অভিযোগ!
- ঝালকাঠিতে অটোবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
- এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৩ বস্তা টাকা
- নরসিংদীতে দু:স্থ প্রতিবন্ধীদের খাবার খাওয়ালেন অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিপু
- শেখ হাসিনা সরকার দুর্বল হলে তা সুখকর হবে না, নয়াদিল্লি
- ফিরোজ মাহমুদ সামার উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী
- নরসিংদীতে আলহাজ্ব মাহফুজুল হক টিপুর অর্থায়নে দোয়া মাহফিল
- পূর্ব ইসদাইর যুব সংঘের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উদযাপন
- বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে জানে আলমের উদ্যোগে দোয়া মাহফিল
