বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের লাঠিচার্জের অভিযোগ!

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলা বিএনপির পদযাত্রায় লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় বিএনপির ২৫-৩০জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির একাধিক নেতা বলেন,

‘বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতারা সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে।’

‘পরবর্তীতে নেতা-কর্মীরা দলীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শুরু করেন এবং পদযাত্রাটি নিয়ে বরগুনা পৌর মার্কেটের সামনে গেলে পুলিশ তাদের পদযাত্রায় বাধা দেয়।’

‘এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে কর্মসূচি বন্ধ করে দেয়।’

‘এ সময় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম,

যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েলসহ ছাত্র দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।’

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,

‘বিএনপি দলীয় নেতা-কর্মীরা পদযাত্রাটি নিয়ে মূল পৌর বাজারের মধ্যে প্রবেশ করতে চাচ্ছিলো।’

‘যেহেতু ওই সময়টা পৌর বাজারে অনেক লোকজন থাকে এবং ওই সময় এই পদযাত্রাটি বাজারে প্রবেশ করলে একটি ঝামেলার সৃষ্টি হত।’

‘সে কারণে তারা পৌর মার্কেটের সামনে আসলে বরগুনা থানা পুলিশ তাদেরকে বলে তারা যেন বাজারে না যায় এবং পরবর্তীতে তারা তাদের দলীয় কার্যলয়ের সামনে ২ ঘণ্টা পোগ্রাম করে।’

তিনি আরও বলেন,

‘পুলিশের পক্ষ থেকে তাদের উপর কোনো লাঠিচার্জ করা হয় নি, হতে পারে তাদের নিজেদের ধাক্কাধাক্কিতেই কেউ আহত হয়েছেন।’

এনএএন টিভি