নরসিংদীতে নিরাপদ খাদ্য আইনে অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালত এর ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তানজিলা মরিয়ম ০২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার ১৩/০৮/২০২৫ সকাল থেকে বিকাল পযর্ন্ত বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালত এর ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তানজিলা মরিয়ম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানাগেছে, নরসিংদী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালত ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তানজিলা মরিয়ম এর নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করে নিরাপদ খাদ্য আইনে অভিযান পরিচালনা করে ০২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। নরসিংদীর পুলিশ, র্যাব ১১ এর একটি চৌকস দল এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা কালে এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলার নিরাপদ খাদ্য অফিসার ফারজিয়া হক,জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ওমর আলী।

অভিযান কালে নরসিংদী শহরের ডিসি রোড এ অবস্থিত অরবিট রেস্টুরেন্ট লেভেলবিহীন খাদ্য দ্রব্য পাওয়া যায় এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত কৃত্রিম রং ব্যবহার পাওয়া যায়, অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন মজুদ ও বিক্রয় করায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। স্টেশন রোডে অবস্থিত রমেশ পোদ্দার সুইটমিট এর রান্নাঘরের ভিতর অস্বাস্থ্যকর পরিবেশ, অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন মজুদ ও বিক্রয় করায় নিরাপদ খাদ্য আইন এ ০১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা

One Reply to “নিরাপদ খাদ্য আইনে অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্টানকে ২ লক্ষ টাকা জরিমানা”
Comments are closed.