লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যা মামলার আরও ৪ আসামীকে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্নস্থান থেকে গ্রেফতার করছে র্যাব-১১।
সোমবার (০১ মে) দুপুরে নোয়াখালী-লক্ষ্মীপুর র্যাব -১১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামি হচ্ছেন- মশিউর রহমান নিশান (৪৫) দেওয়ান ফয়সাল (৩৮) রুবেল দেওয়ান (৩০) নাজমুল হোসেন (৩৮)।
এদিকে, আজ সকালে স্থানীয় পোদ্দার বাজার এলাকায় খুনিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করছে।
এ নিয়ে মামলায় ৯ আসামিকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। তবে এখন পর্যন্ত মামলার প্রধান আসামি কাশেম জিহাদীকে গ্রেফতার করতে পারিনি পুলিশ।
এর আগে পুলিশ লক্ষ্মীপুরের বশিকপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার চার আসামির বিরুদ্ধে ৪ দিনের রিমাড মঞ্জুর করে আদালত।
উল্লেখ্য, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় দূর্বৃত্তদের গুলিতে নিহত হন যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব।
এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল নিয়ে যায় দূর্বৃত্তরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থল গিয়ে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা নোমানকে মৃত ঘোষণা করেন।
ছাত্রলীগ নেতা রাকিবকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান তিনিও।
আরও পড়ুন:
- রাজবাড়ীতে সিএনজি উল্টে চালক নিহত
- দীঘিনালায় বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
- পুনর্নির্ধারণ করা হয়েছে ডলার এর দাম
- হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসার আবেদনের সময় বেড়েছে
- বাল্যবিবাহের তালিকায় এশিয়ায় শীর্ষস্থানে বাংলাদেশ
- এশিয়া কাপের পরিবর্তে পাঁচ জাতির টুর্নামেন্ট হতে পারে
- ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ
- বাবাকে মারধরের প্রতিবাদ করায় কলেজছাত্রকে খুন
- ৮০ জন গার্লফ্রেন্ড প্রসঙ্গে যা বললেন নাসির
- চট্টগ্রাম তুলাতলী বস্তিতে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে ৬ ইউনিট
- ৮ বিভাগকে আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেয়া হলো
- দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা
- সালমান-শেহনাজ সম্পর্ক নিয়ে গুঞ্জন এবার
- দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালক ও হেলপার নিহত
- সুদানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংঘর্ষ চলমান
