রাজবাড়ীতে সিএনজি উল্টে চালক নিহত

রাজবাড়ীতে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড়ে সিএনজি উল্টে চালক মিলন মন্ডল (৩৫) নিহত হয়েছে।

সোমবার (১ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক মিলন মন্ডল রাজবাড়ী সদর উপজেলার রূপপুর গ্রামের কাদের মন্ডলের ছেলে।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান,

“সকাল ৯টার দিকে গোয়ালন্দ মোড় এলাকায় সিএনজি উল্টে চালক মিলন মন্ডল আহত হন।

তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।”

আরও পড়ুন:

এন এ এন টিভি