নোয়াখালীর কোম্পানীগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ মে) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে, বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে তার শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
দৃষ্টি প্রতিবন্ধী ওই যুবকের নাম আলমাস মাহমুদ (২৪)। তিনি উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছমদ আলী হাজী বাড়ির সাউথ আফ্রিকা প্রবাসী আবদুল করিমের ছেলে।
ঘটনার বর্ণনা দিয়ে নিহতের পরিবার জানায়,
‘জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী আলমাস মাহমুদ। এ নিয়ে তিনি মানসিককভাবে বিপর্যস্ত ছিলেন।
৪ মাস আগে বিয়ে করেন। তারপর থেকে তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়েন।
গতকাল বুধবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বসত ঘরে রুমের দরজা খোলা রেখে ফ্যানের সঙ্গে ফাঁস দেন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন,
‘প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের আলোকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন :
- বন্দরে পানির জন্য কলস নিয়ে বিক্ষোভ
- শ্রীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত ৬ আসামির জামিন
- কারাগারে বিষ প্রয়োগে হত্যার আশঙ্কা ইমরান খানের
- সাংবাদিক আব্দুস সালাম মিন্টুকে মিথ্যা মামলার হুমকী প্রাদন
- মেহেরপুরে বাসের ধাক্কায় পশু চিকিৎসক নিহত
- আম কুড়াতে গিয়ে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত
- এফবিসিসিআই কর্মক্ষেত্রে সম-অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে
- ‘মোখা’ মোকাবিলায় খুলনায় ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত
- মিন্নির জামিন আবেদনের শুনানি হতে পারে আজ
- নরসিংদীতে ৫০ কেজি গাঁজা সহ আটক-২
- টাকা কেন্দ্র করে যুবককে হত্যা; বাবা-ছেলের যাবজ্জীবন
- ফতুল্লায় বুড়িগঙ্গা থেকে শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার
- অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে নবজাতক সহ নিহত ৪
- বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে পাকিস্তান!
- কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

Comments are closed.