পদ্মার ‌দুই কাতল মাছ বিক্রি হলো ৮২ হাজার টাকায়

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে দুই জেলের জালে ধরা পড়েছে ২৮ ও সাড়ে ১৯ কেজি ওজনের বড় আকৃতির দুটি কাতলা মাছ। স্থানীয় এক ব্যবসায়ী ৮২ হাজার টাকা দিয়ে মাছ দুটি কিনে নিয়েছেন। শনিবার (৩ মে) ভোরে পদ্মা নদীর মোহনায় জামাল প্রামাণিক ও টক্কু হলদারের জালে মাছ দুটি ধরা পড়ে।

জানা যায়, ২৮ কেজি ওজনের কাতলা মাছটি জেলে জামাল প্রামাণিক বিক্রির জন্য দৌলতদিয়ার আড়তে আনেন। সেখানে নিলামের মাধ্যমে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় মো. চান্দু মোল্লা নামের ব্যবসায়ী মাছটি কিনে নেন।

অন্যদিকে, সাড়ে ১৯ কেজি ওজনের মাছটি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ৩২ হাজার ১০০ টাকায় কিনে নেন একই ব্যবসায়ী।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, সকালে নিলামে ২৮ ও সাড়ে ১৯ কেজি ওজনের দুটি বড় কাতলা মাছ মোট ৮২ হাজার ৫০০ টাকায় কিনেছি। এখন মাছ দুটি বিক্রির জন্য মুঠোফোনে দেশের বিভিন্নস্থানে যোগাযোগ করা হচ্ছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card