পরকীয়া প্রেমের জেরে প্রেমিকাকে জবাই করে হত্যা করেছেন প্রেমিক। মঙ্গলবার (২৫ জুন) ঢাকার সাভারের আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এই ঘটনায় প্রেমিক শহিদুল ইসলাম বিদ্যুৎকে ঘটনাস্থল থেকে আটক করেন পুলিশ।
হত্যাকারী শহিদুল ইসলাম বিদ্যুৎ জানায় সুমাইয়ার সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। হঠাৎ করে তাদের মাঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে তিনি হত্যাকাণ্ডের ঘটনা ঘটান।
আরো জানা যায় শহিদুল ইসলাম বিদ্যুৎ ও নিহত সুমাইয়া তারা দুইজনেই বিবাহিত ছিলেন।পারিবারিক কলেহ জেরে তারা পরকীয়া প্রেমে আবদ্ধ হন।
নিহত সুমাইয়া ঢাকা সাভারের আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকার সোহাগ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
এই ঘটনায় জড়িত আসামি শহিদুল ইসলাম বিদ্যুৎকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এনএএন টিভি / এ আর পারভেজ

Comments are closed.