পাংশার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগষ্ট) বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিকেলে উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অত্র ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ লিয়াকত আলী খানের সভাপতিত্বে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন করেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুণ অর রশীদ হারুন, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল প্রমুখ।

এছাড়াও নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মোঃ হামজা শেখ / এনএএন টিভি

Share this news as a Photo Card