পাইকগাছায় নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

পাইকগাছায় নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ সহ সারাদেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে পাইকগাছা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার সকালে উপজেলা সদরের জিরোপয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল কর্মসূচীর আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল কাদের নয়ন, আসির হাসান পরশ, তাসফিরুল সাকিব, আসেফ আনজুম লাবিব, মেহেদী হাসান রাব্বি, গাজী তানভীর আহম্মেদ, সুমনা, তামান্না, হোসনেয়ারা, মালিহা নুসরাত, সুমনা, মায়েশা, মিতা, রানী, বুশরা, তনু, সোহানা ও জিম।

এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন