খুলনার পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরধরে এক কিশোরির ঘাড়ে ও পেটে ক্ষুরাঘাত করে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে লতা ইউনিয়ন পরিষদের সামনে ঘটনাটি ঘটেছে। এলাকাবাসি সুত্রে জানা গেছে, রাস মেলা উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত উপজেলার লতা ইউনিয়নের কাঠামারীতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপজেলার কাজী মুছা গ্রামের রুহুল আমিন গোলদারের ছেলে রাব্বি গোলদার (১৬) বাড়ি ফিরছিলো। এ সময় লতা ইউনিয়ন পরিষদের সামনে এলে দুর্বৃত্তরা রাব্বির পিছন থেকে ঘাড়ে ও পেটে ক্ষুর দিয়ে টান দেয়। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত রাব্বিকে উদ্ধার করে প্রথমে পাইকগাছা হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, আহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন

One Reply to “পুর্ব শত্রুতার জেরে এক কিশোরকে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা”
Comments are closed.