পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন হত্যা মামলার আসামি

পুলিশের হাতে কামড় দিয়ে হত্যা মামলা ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হালিম মিয়া (৩০) নামে এক আসামি পালিয়ে গেছে।

শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের কাদির মিয়ার ছেলে হালিম মিয়া (৩০) খাগাতুয়া গ্রামের মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি।

হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও একটি চাঁদবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

শনিবার সন্ধ্যায় খাগাতুয়া গ্রামে পুলিশের অভিযান চালিয়ে হালিমকে গ্রেফতার করে তার হাতে হাতকড়া লাগানোর সময়

নবীনগর থানার এএসআই আশরাফুল আরিফের হাতে কামড় দিয়ে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করায় খাগাতুয়া গ্রামের জামাল মিয়ার ছেলে বিজয় মিয়াকে আটক করেছে পুলিশ ।

নবীনগর থানার ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card