ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় মো. ইমেন আলী নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় এলাকার উড়াল সেতুতে এই দূর্ঘটনা ঘটে।

নিহত ইমেন আলী জামালপুর জেলার ইসলামপুর নোয়ারপাড়া এলাকার মো. আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় মাছ ব্যবসায়ী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। সকালে মাছ আনার জন্য আড়তে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার এসআই কামাল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে কোন গাড়ির ধাক্কায় ওই ব্যাক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এনএএন টিভি