ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ৩০

ফরিদপুরে বাখুন্ডায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছে। এতে আহতও হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর বরিশাল মহাসড়কের বাকুন্ডা এলাকার শরীফ জুটমিলের সামনে দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, মোকসেদপুর থেকে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের দিকে যাচ্ছিল। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুটিতে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় ৪ জন। আহত হয় অন্তত ৩০ জন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।