আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোলা জেলার দৌলতখান উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেছে মানুষ। তাদের খণ্ড খণ্ড দলে শহীদ মিনার এলাকা যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণের এই জনসমুদ্রে শামিল হয়েছে দুই বছরের ছোট্ট শিশু মোঃ সাফোয়ান।
বাবা মোঃ জোবায়ের এর হাত ধরে এই প্রথম শহীদ বেদীতে এলো সাফোয়ান।
ফুটফুটে সাফোয়ান শহীদ বেদীতে পা রাখতেই সবার নজর কাড়ে। কিন্তু ফুল হাতে তার নজর শহীদ মিনারের দিকে।
বাবার কাছে যে মিনারের গল্প শুনে এতো ভোরে ঘুম থেকে জেগে এখানে চলে এসেছে সে।
বাবা জোবায়ের বলছিলেন, ‘এই প্রথম সাফোয়ান কে নিয়ে শহীদ মিনারে নিয়ে এসেছি। আমি চাই সাফোয়ান দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানুক, জানুক সে কতো রক্ত, কতো ত্যাগের বিনিময়ে এই ভাষা এই দেশ পেয়েছে।
এনএএন টিভি / মোঃ ছিদ্দিক
