বঙ্গবন্ধু টানেলের ওয়্যার হাউজে আগুন, ৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তের ওয়্যার হাউজের গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

রোববার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে ওই গুদামে আগুনের সূত্রপাত ঘটে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এনএএন টিভি