বন্দর মদনপুরে গাঁজা ও বিদেশী মদসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের বন্দর মদনপুর থেকে ৩০ কেজি গাঁজা ও ৩৪ বোতল বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

রবিবার (১৪ মে) বন্দরের মদনপুর সাকিনস্থ ইফাদ অটো সার্ভিসিংয়ের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো বরগুনা জেলার আমতলী এলাকার মো. নজরুল খানের ছেলে মো. রুবেল খান (৩০), কুমিল্লা জেলার দেবীদ্বার থানার চর বাকর এলাকার (সেকেন্দার মোল্লার বাড়ি) আব্দুল ছাত্তারের ছেলে মো. নুর আলম ওরফে বাবু (২৬) ও পটুয়াখালীর ছোট বিঘা এলাকার আইয়ুব আলীর ছেলে রাজীব হাওলাদার (২৫)।

সোমবার (১৫ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী।

তাঁরা পিকআপের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও বিদেশী মদ পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি