সিলেটে দুই যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ

সিলেটে মহানগরের বিভিন্ন ব্যস্ততম পয়েন্টে পথচারী কিশোর ও নারীদের প্রথমে টার্গেট করে তারা।

পরে ‘টার্গেট’র সঙ্গে আলাপ জমিয়ে ফুসলিয়ে কোনো নির্জন স্থান বা মার্কেটে নিয়ে গিয়ে মোবাইলফোন ছিনিয়ে নিয়ে তারা সটকে পড়েন।

গত রবিবার বিকেলে সিলেটে  এমন চক্রের দুই সদস্যকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা ও ব্যবসায়ীরা।

আটকরা হলেন- মহানগরের মেজরটিলা এলাকার রাশেদ আহমদ ও সুনামগঞ্জের দিরাই উপজেলার ধিতপুর গ্রামের তফুর মিয়ার ছেলে মো. লিটন মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে মহানগরে মার্কেটের

সামনে রাশেদ ও লিটন একই পদ্ধতিতে এক কিশোরকে টার্গেট করে ফুসলিয়ে মার্কেটের ৫ তলায় নির্জন স্থানে নিয়ে গিয়ে মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করে।

বিষয়টি মার্কেটের ব্যবসায়ীদের চোখে পড়লে তারা ধাওয়া করে এ দুজনকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে রাত ৮টার দিকে পুলিশের হাতে তুলে দেন।

 

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আটক দুই যুবকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card