বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৪২

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৮২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৃতরা হলেন-

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার শাহানুর (৬৫), জেলার উজিরপুর উপজেলার আনিস সরদার (৪০) ও ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ফারুক মোল্লা (৫০)।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,

গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ৪৪২ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১৪৬ জন,

পটুয়াখালীতে ৯৯ জন, পিরোজপুরে ৭২ জন, ভোলায় ৪৯ জন, বরগুনা ৬৭ জন ও ঝালকাঠিতে ৯ জন।

এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২০ হাজার ৭৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪৯৩ জন। এখনো বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান,

মৃত ৩ জনই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি জানান,

বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। এর মধ্যে বরিশালে ৫৭ জন,

ভোলায় ৮ জন, বরগুনায় ৫ জন, পিরোজপুরে ৭ জন ও পটুয়াখালীতে ৫ জন।

তিনি আরও বলেন,

ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

 বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে।

আরও পড়ুন :

এনএএন টিভি