দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের বাগাতিপাড়ায় নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলের নির্বাচনী অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান,
শনিবার (২৩ ডিসেম্বর) রাতের কোনো একসময়ে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ সূত্র জানায়, ঠিক কোন সময়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না। এ ঘটনায় ওই অফিসের একাংশ পুড়ে যায়।
দলীয় সূত্র জানায়, সকালে স্থানীয়রা ওই এলাকায় গিয়ে আগুন জ্বলতে দেখে আগুন নিয়ন্ত্রণে আনে।
আর বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগের প্রক্রিয়া চলছে।

Comments are closed.