গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাড়ির উঠানের পাশে গর্তের পানিতে পড়ে সালমান ফারসি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরের দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সালমান ফারসি ওই গ্রামের মানিক মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন মহোদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদুল ইসলাম।
স্বজনদের বরাত দিয়ে চেয়ারম্যান জানান, ওই সময় বাড়ির উঠানে খেলা করছিল শিশু সালমান ফারসি। এসময় সবার অজান্তে পাশেই বৃষ্টির পানি জমে থাকা একটি গর্তের পানিতে পড়ে যায় শিশুটি। পরে টের পেয়ে শিশুটিকে উদ্ধার হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু সালমানকে মৃত ঘোষণা করেন।
মহোদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজাদুল ইসলাম বলেন, বাড়ির উঠানের পাশে গর্তের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

One Reply to “বাড়ির উঠানে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু”
Comments are closed.