বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার

ময়মনসিংহের সদর উপজেলায় বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের মামলায় ছেলে আব্দুল মতিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে ফুলপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৪ ফেব্রুয়ারি ভোরে নিহত জয়নুদ্দিন ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন। এসময় আব্দুল মতিন পেছন থেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

তিনি আরও জানান, সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা জয়নুদ্দিন। নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আব্দুল মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে ৩০ শতাংশ জমি লিখে দেন। ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।

এ ঘটনার পর নিহতের অপর স্ত্রীর ছেলে শাকিব বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর ফুলপুরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ।

Share this news as a Photo Card