বিএনপির অবরোধের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থানে আজমেরী ওসমান

বিএনপির -জামায়াতের ডাকা অবরোধে ট্রেন ও বাসে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে যুব নেতা আজমেরী ওসমানের নেতৃত্বে শহরের আল্লামা ইকবাল রোড  এলাকা থেকে শান্তি মিছিল বের হয়ে

বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফতুল্লার পঞ্চবটি গিয়ে হয়ে পুনরায় আল্লামা ইকবাল রোড এলাকায় এসে শেষ হয় ।

এসময় তারা বিভিন্ন স্লোগান দেয়। নেতাকর্মীরা জানায়, ট্রেন ও বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করাই বিএনপি সন্ত্রাসীদের কাজ। তারা যতদিন অবরোধ ও হরতাল দিবে তাদের প্রতিহত করতে নেতাকর্মীরা সব সময় মাঠে অবস্থান করবে।

মিছিলে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমির, আব্দুল হামিদ প্রধান, রহমত উল্লাহ, যুবনেতা নাসির হোসেন, হোসেন রেজা, খাইরুদ্দিন মোল্লা, শাকিল, আকতার নুর, সুমন,

ফুটবলার মনির, মো: মনির হোসেন, ইফতি সহ হাজার নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠনের শ্রমিকবৃন্দ।

এনএএন টিভি

Share this news as a Photo Card