বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যু

রাজশাহী নগরীতে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে রিমন ঘোষ তুফান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকার এক বাসায় ইন্টারনেট সংযোগ দিতে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুতায়িত হন তিনি।

মৃত তুফান নগরীর সিপাইপাড়া এলাকার রাজেন কুমারের ছেলে।

নগরীর মতিহার থানার পরিদর্শক (তদন্ত) সুমন কাদেরী জানান, বিদ্যুতের খুঁটিতে উঠে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় তুফান বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমন কাদেরী বলেন, ‘এ ঘটনায় মতিহার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এনএএন টিভি

Share this news as a Photo Card