বেড়শিমুল গাছ পর্যটন কেন্দ্রে বেড়েই চলেছে কিশোরগ্যাং-এর উৎপাত

শেরপুর জেলার নকলা উপজেলার নারায়নখোলা বেড়শিমুল গাছে দেশের বিভিন্ন জায়গা থেকে ৩০০ বছরের প্রাচীন একটি বেড়শিমুল গাছ দেখতে আসতো দর্শনার্থিরা।

কিন্তু সম্প্রতি সেখানে কিশোর গ্যাংদের অত্যাচার বেড়ে গিয়েছে।  তারা এখন সঙ্গবদ্ধভাবে নিজেদের অবস্থান নিয়ে আশেপাশে থাকেন।

উক্ত এলাকার বাইরে থেকে বিভিন্ন দর্শনাথীরা বেড়াতে এলে তাদের উপর দূর থেকে লক্ষ্য করতে থাকে উক্ত কিশোর গ্যাং।

এমনকি মেয়ে থাকলে উর্ত্তী বছরের ছেলেরা নারীদের নিয়ে মেতে উঠেন ইভটিজিং কাজে ।

বর্তমানে ঐ গাছটি ঘিরে হাজারও দর্শনাথীর আনাগুনা থাকলেও প্রায় সময়েই ঘটছে দুঘর্টনা।

ঈদের দিন থেকে আজ পর্যন্ত এই ৩দিনে ৪টি মারামারি সংগঠিত হয়েছে।

বর্তমানে রাকিব মিয়া,উর্মি আক্তার তারা ভাই বোন বেড়শিমুল গাছে বেড়াতে গেলে

উৎ পেতে থাকা কিশোর গ্যাংদের সদস্যরা রাকিবের বোন উর্মি আক্তারকে বিরক্তিকর কথা বলেন।

এমতাবস্থায় রাকিব প্রতিবাদ করলে রাকিবকে এবং তার বোন উর্মি আক্তারসহ

সঙ্গে থাকা অপর দুইজন ব্যক্তি  শশি আক্তার , আনোয়ার হোসেনকে বেধরক পিটিয়ে আহত করা হয়।

এই নিয়ে থানায় একটি অভিযোগ করেছেন জখম হওয়া রাকিবের মা মোছা লিখন বেগম।

আরও পড়ুন:

এন এ এন টিভি