ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. তাকরিম (৩), মো. আদনান (৫)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয়রা জানান, আদনান কিছুদিন আগে কুট্টপাড়া উত্তর এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে তার মামাতো ভাই তাকরিমের সাথে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে অসতর্কতাবশত তারা পুকুরের পানিতে ডুবে যায়।

এরপর স্বজনরা তাদের বাড়ির পাশে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরে স্থানীয়রা দুই শিশুকে পুকুরে ভাসতে দেখে। পরে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card