ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে মহাসড়কের উপর উল্টে যায়।
এতে বাসটির সুপারভাইজার অজ্ঞাত (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরেই ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ভাঙ্গা ও মাদারীপুরের শিবচর হাইওয়ে পুলিশ,
ভাঙ্গা থানা পুলিশ আধাঘণ্টা চেষ্টা চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার এমরান আলী এমরান বলেন,
ঢাকা থেকে বরিশালগামী একটি বাসকে ওভারটেকিং করার সময় আরেকটি বাস চাপ দেয়।
এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়।
আরও পড়ুন :
- মতিঝিলে ফুটপাত থেকে মরদেহ উদ্ধার
- ছত্রকান্দায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ১৭
- আজকের এই চোখের জল আনন্দের
- ১৩ বছরের কিশোরী অহরণের শিকার
- ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৪ জনের প্রাণহানি
- বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস ৬০ কিলোমিটার বেগে
- নারায়ণগঞ্জে মাদকের স্পট বন্ধ করা নিয়ে সংঘর্ষ; গুলিবিদ্ধ ৫
- কাপুর পরিবারে বংশানুক্রমে উত্তরাধিকার হস্তান্তরের প্রচলন
- বর্তমানে বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ঝালকাঠিতে ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু
- চকরিয়ায় ধর্ষণ মামলার আসামিকে পালিয়ে বিয়ে প্রেমিকার
- ইউক্রেনকে ৪০ কোটি ডলারের অস্ত্র সহায়তা
- তুরাগ নদীতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
- ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে শিশুসহ নিহত ১০

Comments are closed.