ভারতের অন্ধ্র প্রদেশে মন্দিরের দেয়াল ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

অন্ধ্র প্রদেশের বিশাখাপত্নমের সিমহাচলম মন্দিরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নতুন তৈরি হওয়া দেয়াল ধসে ওই আটজন নিহত হন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ বুধবার ভোরে চন্দনোৎসব চলার সময় এ দুর্ঘটনা ঘটে। মন্দিরের কাছের টিকিটের লাইনের পাশে প্রায় ২০ ফুট লম্বা দেয়ালটি ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। দেয়ালটি মাত্র ২০ দিন আগে তৈরি হয়েছিল।
