মোঃ মামুন হোসাইন ভোলা প্রতিনিধিঃ ভোলার বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া ১৫টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে ভোলা জেলা পুলিশ।
বুধবার (৩০ নভেম্বর) ভোলার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ফোনের প্রকৃত মালিকদের কাছে এ ফোন হস্তান্তর করেন ভোলার পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।

ভোলা জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এসআই মো.আরিফুল ইসালম ও জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় ১৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
এ সময় স্মার্ট ফোনের প্রকৃত মালিকগণ তাদের হারিয়ে যাওয়া শখের মোবাইল ফোনটি পেয়ে আবেগে আপ্লুত হন। তারা ভোলা জেলার পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
