ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকার একটি পুকুর থেকে রিজিয়া বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহত রিজিয়া বেগম লালমোহন পৌরসভার পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন লালমোহন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহ আজিজ।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘রিজিয়া বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

One Reply to “ভোলার লালমোহন থেকে পুকুর থেকে পরিচ্ছন্নকর্মীর লাশ উদ্ধার”
Comments are closed.