মাওয়া ঘাটে ১ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশের দাম ৭ হাজার ৮শ টাকায় বিক্রি হয়েছে বড় ও ভিন্ন সাইজের মাছ হওয়ায় ঘাটে মাছটি দেখতে ভিড় জমে যায় অনেকের। আজ বৃহস্পতিবার ভোরে লৌহজং পদ্মাচরে নামায়,হাসেম আলির জালে মাছটি ধরা পড়ে। সকাল সাড়ে ৬টার সময় মাওয়া মাছের আড়তে নিলামে প্রতি কেজি সাড়ে ৩ হাজার টাকা দরে বিক্রি করেন, নাদিম মৎস আড়তে সেখানে কিছু টাকা লাভে, পাইকারী মাছ বিক্রেতা ও জেলে ইদ্রিশ মাদবর জানান, চর কাওরা লৌহজং নামার পাশে জাল ফেলতেই বড় ইলিশ ধরা পড়ে এ সাইজের মাছ এ মাসে প্রথম ।এমন মাছ প্রতিদিন পেল পরিবার নিয়ে খেয়ে পড়ে ভালো থাকা যায়।‘এত বড় ইলিশ এই বাজারে খুব কম পাওয়া যায় বলে জানান, আড়ত মালিক জালাল ।
পাইকারী বিক্রেতা মোকাজ্জল বলেন, আগের মতো এখন আর বড় ইলিশ পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে ২/১ টা যদিও পাওয়া যায় দাম আকাশ চুম্বি, তবে ভিন্ন সাইজের মাছে কারনে খোব ভোরে
দুরদুরান্ত থেকে মাছ প্রিয় মানুষের হর গম থাকে প্রতিদিন। আড়তে বড় মাছ কম তার বিভিন্ন কারণ রয়েছে যেমন ছোট ইলিশের অতিরিক্ত আহরণ, পানির প্রবাহ কমে যাওয়া, নদীতে প্রচন্ড ছ্রত থাকা অবৈধ জাল ব্যবহার, পানিদূষণ ও জলবায়ুর পরিবর্তনের কারণেও বড় ইলিশের সংখ্যা দিনে দিনে কমে আসছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার বলেন, ‘এটি নিষেধাজ্ঞার সুফল বলা যায়। গভীর সমুদ্রে এমন বড় ইলিশ বেশি থাকে, জালের প্রশস্ততা বাড়ালে আরও ধরা সম্ভব।’
এনএএন টিভি / রুবেল ইসলাম তাহমিদ

One Reply to “মাওয়া ঘাটে ৭ হাজার টাকা একটি ইলিশের দাম”
Comments are closed.