মাওলানা ইসহাক উবায়দীর মৃত্যুতে জামায়াতের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা কর্মপরিষদ সদস্য ও তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা গার্লস শাখা নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক জনাব ইসহাক উবায়দী রবিবার ৬ এপ্রিল বিকেল ৪:১৫ ঘটিকায় ফরিদপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা মঈন উদ্দিন আহমাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বর্তমান নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন শোক প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, মরহুমের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোক প্রকাশ করছি এবং তার আত্বার মাগফিরাত কামনা করছি।
আল্লাহ তা’আলা মরহুমের নেক কাজগুলো কবুল করে তাকে ক্ষমা করুন। জান্নাতুল ফেরদাউস নসিব করুন। পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন।
মাওলানা ইসহাক উবায়দী সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় বসবাস করতেন।

দীর্ঘ দিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর প্রায়। মরহুমের স্ত্রী , তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

এনএএন টিভি / রতন আহমেদ