মাঠ থেকে গরু আনার সময় গুলিবিদ্ধ হয়ে কৃষকের মৃত্যু

নড়াইলের কালিয়ায় গুলিবিদ্ধ হয়ে শহীদ মোল্যা (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত বুধবার (২৪ মে) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয়।

এর আগে, গত শুক্রবার (১৯ মে) খুলনার তেরোখাদার হরিদাশকাঠি গ্রামের বাসিন্দা শহীদ মোল্যা বাড়ির পাশে নড়াইল জেলার কালিয়া উপজেলার চালিতাতলা গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন।

বৃহস্পতিবার (২৫ মে) কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শেখ তাসমীম আলম বলেন,

‘এলাকায় আধিপত্য বিস্তার, জমিসহ নানা বিষয়ে চালিতাতলা গ্রামের কাদের মোল্যা ও কাক্কা মোল্যার বিরোধ চলছিল।

এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষে উত্তেজনার একপর্যায়ে কাক্কা মোল্যার ছেলে হোসেন নিজেদের বৈধ বিদেশি বন্দুক দিয়ে প্রতিপক্ষের ওপর এলোপাতাড়ি গুলি করে।

ঘটনার সময় নিজের গরু ধরে আনতে গিয়ে শহীদ মোল্যাসহ ৭ থেকে ৮ জন গুলিবিদ্ধ হন।’

আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শহীদ মোল্যার মৃত্যু হয়।

এছাড়া যে বন্দুক থেকে গুলি করা হয়েছে সেটি জব্দ করেছে পুলিশ। শহীদ মোল্যা মারা যাওয়ার তথ্য-প্রমাণ প্রাপ্তি সাপেক্ষে আইনি প্রক্রিয়া মেনে হত্যা মামলা করা হবে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card